• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

মধ্যপ্রাচ্যের সংঘাতে হরমুজে জাহাজ চলাচল কমে অর্ধেকে

আন্তর্জাতিক ডেস্ক
  ২১ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও উপসাগরীয় অঞ্চলের উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আরও কমেছে। সপ্তাহান্তে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে মোট ১৭টি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। এক সপ্তাহ আগে একই সময়ে এ সংখ্যা ছিল ৩৭টি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার প্রকাশিত জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, যুদ্ধের আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের প্রধান পথ ছিল হরমুজ প্রণালি। তবে বর্তমানে দৃশ্যমান জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।

অবশ্য মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো ট্রান্সপন্ডার বন্ধ রেখে ট্যাংকারে করে তেল রপ্তানি অব্যাহত রেখেছে। বিশ্লেষণ প্রতিষ্ঠান কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার শনাক্ত করা যায় এমন পাঁচটি জাহাজ হরমুজ প্রণালি পেরিয়ে বেরিয়ে গেছে। একই সময়ে ছোট আকারের দুটি তেলবাহী ট্যাংকার উপসাগরে প্রবেশ করেছে।

হরমুজ প্রণালি থেকে বেরিয়ে যাওয়া জাহাজগুলোর মধ্যে ছিল পিনিওস নামের একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি), পরিশোধিত তেলজাতীয় পণ্যবাহী দুটি ট্যাংকার এবং খালি দুটি বাল্ক ও গ্যাসবাহী জাহাজ।

ফুজাইরাহ উপকূলে অপরিশোধিত তেল স্থানান্তর

কেপলার ও এলএসইজি তথ্য অনুযায়ী, পিনিওস সোমবার সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ উপকূলে ইরাকের বসরাহ অঞ্চলের প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিউ কনস্ট্যান্ট নামের আরেকটি ভিএলসিসিতে স্থানান্তর করছিল। নিউ কনস্ট্যান্টের গন্তব্য চীন বলে ধারণা করা হচ্ছে।

পিনিওস পরিচালনাকারী ডাইনাকম এবং নিউ কনস্ট্যান্টের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড মেরিটাইম কোম্পানি হংকং লিমিটেড তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করেনি।

শনিবারও অপরিশোধিত তেল, কৃষিপণ্য, পরিশোধিত তেলজাতীয় পণ্য, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস ও সার বহনকারী আটটি জাহাজ উপসাগর ছেড়ে যায়। একই সময়ে একটি বড় গ্যাসবাহী জাহাজ ও একটি ভিএলসিসি উপসাগরে প্রবেশ করে।

কাতারের রাস লাফান বন্দর থেকে পণ্য নিয়ে যাওয়া শানডং রেডউড এলএনজি ট্যাংকারটি ১৯ সেপ্টেম্বর হরমুজ প্রণালি অতিক্রম করে। কেপলার ও এলএসইজির তথ্য অনুযায়ী, জাহাজটি এখন পাকিস্তানের দিকে যাচ্ছে। জাহাজটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান শানডং মেরিন এনার্জিও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ১২৫টি বড় বাণিজ্যিক জাহাজ চলাচল করত। এসব জাহাজের মধ্যে তেলবাহী ট্যাংকার, গ্যাসবাহী জাহাজ, বাল্ক ক্যারিয়ার ও কনটেইনারবাহী জাহাজ ছিল।

হরমুজ দিয়ে সৌদি তেল রপ্তানি বাড়ছে

ইরান যুদ্ধের সময় সৌদি আরবের তেল পরিবহনের গুরুত্বপূর্ণ বিকল্প পথ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হুতিদের হামলার পর চলতি মাসে ও আগামী মাসে হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বাড়িয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো।

কেপলারের তথ্য অনুযায়ী, ১৩ সেপ্টেম্বরের সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে ২২টি ট্যাংকার প্রায় ৪ কোটি ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে বের হয়েছে। এসব জাহাজের বেশিরভাগই ভিএলসিসি। মোট তেলের পরিমাণের ৪৩ শতাংশ করে সৌদি আরব ও ইরাকের।

লোহিত সাগরের দক্ষিণ প্রান্তের বাব আল-মান্দাব প্রণালি দিয়ে সপ্তাহান্তে ৫১টি জাহাজ চলাচল করেছে। এর মধ্যে ৩৩টি প্রণালি দিয়ে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়া জাহাজগুলোর মধ্যে একটি আফ্রাম্যাক্স আকারের ট্যাংকারে সৌদি আরবের প্রায় ৭ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল।

আগের সপ্তাহান্তে বাব আল-মান্দাব দিয়ে ৫৭টি জাহাজ চলাচল করেছিল। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে এই নৌপথেও জাহাজ চলাচল কমেছে।

আরও পড়ুন

ইয়েমেনের কৌশলগত উচ্চভূমি দখলে হুতিদের তৎপরতা

জার্মানির নির্বাচনী ধাক্কায় চাপে মের্জ, জোটে সংস্কার নিয়ে মতবিরোধ

বার্লিন নির্বাচনে বামপন্থীদের জয়, আবাসন জাতীয়করণের প্রতিশ্রুতি

এদিকে লোহিত সাগরের তীরে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ১৬ সেপ্টেম্বরের পর থেকে দৃশ্যমান কোনো তেল বোঝাইয়ের তথ্য পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স

এমএস/

  • হরমুজ প্রণালি
এ সম্পর্কিত আরও খবর
বৃহস্পতিবার হরমুজ পাড়ি দিয়েছে মাত্র ৪টি পণ্যবাহী জাহাজ
বৃহস্পতিবার হরমুজ পাড়ি দিয়েছে মাত্র ৪টি পণ্যবাহী জাহাজ
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া
হরমুজে যুক্তরাষ্ট্রের চুক্তিবদ্ধ জাহাজে ইরানের হামলা
হরমুজে যুক্তরাষ্ট্রের চুক্তিবদ্ধ জাহাজে ইরানের হামলা
হরমুজ নিয়ে ওমানে ইরান-উপসাগরীয় বৈঠক
হরমুজ নিয়ে ওমানে ইরান-উপসাগরীয় বৈঠক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X